সুবর্ণচরে শীতার্ত মানুষের পাশে ফ্রেন্ডস একতা যুব সংগঠন

চর জব্বর (সুবর্ণচর) প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
সুবর্ণচরে শীতার্ত মানুষের পাশে ফ্রেন্ডস একতা যুব সংগঠন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে ফ্রেন্ডস একতা যুব সংগঠন।

২০২০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে শুরু থেকেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘব ও তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, “গত বছর বন্যাকালীন সময়ে আমরা প্রায় ৫ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। বিভিন্ন মানুষের আর্থিক সহায়তায় আমাদের এসব কার্যক্রম পরিচালিত হয়। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আমাদের মতো তরুণদের স্বেচ্ছাশ্রমে সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষগুলো স্বচ্ছলতা ফিরে পাবে।”

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি ফ্রেন্ডস একতা যুব সংগঠন বছরজুড়ে নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করছে। রমজান মাসে এতিমদের নিয়ে ইফতার আয়োজন, ঈদুল ফিতরে ঈদ সামগ্রী বিতরণ এবং ঈদুল আজহায় গরিব ও দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ তাদের নিয়মিত কর্মসূচির অংশ।

এছাড়াও সংগঠনটি গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, অসচ্ছল পরিবারকে আত্মনির্ভরশীল করে তুলতে গরু ও ছাগল প্রদান করে থাকে। এসব উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।

মানবিক সেবার অংশ হিসেবে সংগঠনটি জরুরি প্রয়োজনে রোগীদের জন্য রক্তদাতা খুঁজে দেয়। পাশাপাশি বিভিন্ন সময়ে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রয়োজন অনুযায়ী সংগঠনের সদস্যরা শীত বস্ত্র বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন।

সংগঠনের সভাপতি আমজাদ হোসাইন বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। এই মানবিক কার্যক্রমে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের সহযোগিতাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।”

যুব সমাজকে দক্ষ ও সচেতন করে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনও করে আসছে সংগঠনটি।

উল্লেখ্য, ২০২০ সালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের সমিতি বাজারকেন্দ্রিকভাবে যাত্রা শুরু করে ফ্রেন্ডস একতা যুব সংগঠন। বর্তমানে তারা পুরো সুবর্ণচর উপজেলায় তাদের মানবিক ও সামাজিক কার্যক্রম বিস্তৃত করেছে।

আজকের প্রশ্ন

স্থানীয় যুব সংগঠন গুলো সমাজের জন্য প্রয়োজন?

  • হ্যাঁ (100%, 6 Votes)
  • না (0%, 0 Votes)

Total Voters: 6

Loading ... Loading ...

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ২০১৮ সালে আওয়ামীলীগের ধর্ষণের শিকার সেই নারী

সুবর্ণচরে গ্রীণ ফিউচার স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন