ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর বার্ষিক কর্মমূল্যায়নে ‘আউটস্ট্যান্ডিং পারফর্মার ২০২৫’ সম্মাননা অর্জন করেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ আবদুল্লাহ। ব্যাংকিং খাতে পেশাদারত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
মোহাম্মদ আবদুল্লাহ বর্তমানে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে কর্মরত রয়েছেন। কর্মক্ষেত্রে তাঁর অসামান্য অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে এই অর্জনকে দেখা হচ্ছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। শিক্ষাজীবনের শুরু থেকেই মেধা ও সাফল্যের স্বাক্ষর রেখে আসা আবদুল্লাহর রয়েছে উজ্জ্বল একাডেমিক অর্জন। উল্লেখ্য, সুবর্ণচর উপজেলা থেকে তিনিই প্রথম সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেন বলে জানা গেছে।
তাঁর এ অর্জনে সুবর্ণচর উপজেলাসহ নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তাঁর সাফল্য তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোহাম্মদ আবদুল্লাহর এ গৌরবময় অর্জনে চ্যানেল সুবর্ণের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।
চ্যানেল সুবর্ণ ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ । ১২:৫৫ পূর্বাহ্ণ